সংবাদ ব্রিফিংয়ে র‌্যাব-১১-এর পরিচালক লে কর্নেল গাজী মো আহসানুজ্জামান দাবি করেন মাওলানা ইমরান পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তাইয়েবার বাংলাদেশের সমন্বয়কারী
তিনি বেশকিছু দিন ধরে সিদ্ধিরগঞ্জ মাদানীনগর এলাকায় রয়েছেন
তিনি বলেন ইমরান বহুবার পাকিস্তানে গেছেন
যা থেকে প্রতীয়মান হয় নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তাঁর গভীর যোগাযোগ রয়েছে
র‌্যাবের সংবাদ ব্রিফিংয়ে আরও বলা হয় ইমরান বাংলাদেশে লস্কর-ই তাইয়েবার নতুন সদস্য সংগ্রহ এবং তাদের পাকিস্তান পাঠানোর জন্য পাসপোর্ট ও ভিসা তৈরির কাজ করেন
তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার চর হিসেবে প্রাথমিকভাবে কাজ শুরু করেছিলেন
পরে লস্কর-ই তাইয়েবার সঙ্গে জড়িত হয়
তিনি নিয়মিত জঙ্গি সংগঠনের অর্থ লেনদেনের সঙ্গে জড়িত এবং এই অর্থ জঙ্গি কার্যক্রমে ব্যবহার করা হন
সংবাদ ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন এর আগে ঢাকায় লস্কর-ই তাইয়েবার যেসব পাকিস্তানি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের কাছ থেকেও এ ইমরান সম্পর্কে তথ্য পাওয়া যায়
ওই তদন্তের ধারাবাহিকতাতেই জঙ্গি ইমরান ধরা পড়েছে
তবে সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায় দেশের প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় ও সমন্বয়ে কয়েক দিন আগে র‌্যাব জঙ্গি ইমরানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়
গ্রেপ্তার হওয়া জঙ্গি ইমরান পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স আইএসআই চর হিসেবে বাংলাদেশে কাজ করতেন
সাত সন্তান চুরি ও পাচার মামলা
সাবেক ডিআইজি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আলোচিত সাত সন্তান চুরি ও পাচারের মামলায় আজ বৃহস্পতিবার সাবেক ডিআইজি আনিসুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন 
ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ কে এম শামসুল ইসলাম এ পরোয়ানা জারি করেন
একই সঙ্গে আদালত আগামী ১৯ অক্টোবর এ মামলার যুক্তিতর্ক উপস্থানের দিন ধার্য করেছেন
আদালত সূত্রে জানা যায় আসামিরা পরপর ছয়টি কার্যদিবসে হাজির না হওয়ায় আদালত তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন
প্রসঙ্গত মানবাধিকার নেত্রী এলিনা খান ২০০৬ সালে নারী ও  শিশু নির্যাতন দমন আইনে সাবেক ডিআইজি আনিসুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা রহমানের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন
বাবরি মসজিদ মামলায় যেসব প্রশ্নের মীমাংসা হতে পারে
ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় আজ বৃহস্পতিবার বিকেলে ঘোষিত হতে যাচ্ছে 
ভারতের এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্মৌ বেঞ্চ এ রায় প্রদান করবেন
আদালতের রায়ে মূলত কয়েকটি বিতর্কিত প্রশ্নের অবসান হতে পারে বলে আশা করা হচ্ছে
এ রায়ে যে ব্যাপারগুলোর নিষ্পত্তি হবে তার মধ্যে রয়েছে এ বিতর্কিত জায়গাটি আসলেই রামের জন্মস্থান কি না এখানে হিন্দু ধর্মাবলম্বীরা সুদূর অতীতেও পূজা-অর্চনা করতেন কি না আসলেই সেখানে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মিত হয়েছিল কি না মসজিদটি নির্মাণ করার আগে এই জমির কোনো নির্দিষ্ট অংশে হিন্দুরা পূজা-অর্চনা করতেন এবং মসজিদটি নির্মিত হওয়ার পর থেকেই এখানে মুসলমানেরা নামাজ আদায় শুরু করেছেন কি না
আরও কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে এলাহাবাদ হাইকোর্ট এ-সংক্রান্ত রায় দেবেন
সেগুলো হলো—মুসলমানেরা কি ১৯৪৯ সাল পর্যন্ত এই জমির স্বত্বাধিকারী ছিলেন এবং একই সময়ে তাঁরা এর অধিকার হারিয়েছেন কি না ১৯৪৯ সালের ২২ ও ২৩ ডিসেম্বর রাজা রামের মূর্তি বাবরি মসজিদের অভ্যন্তরে নেওয়া হয়েছিল কি না অথবা সেটি আগেও সেখানে ছিল কি না
সব শেষে হিন্দুরা কীভাবে এ জমি পেলেন সেটা কি উত্তরাধিকার সূত্রে নাকি কারও কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে
১৯৯২ সালের ৬ ডিসেম্বর কট্টর হিন্দুরা বাবরি মসজিদ ভেঙে ফেলেন
এর জের ধরে ভারত তার ইতিহাসের সবচয়ে রক্তক্ষয়ী সাম্প্রদায়িক সংঘাতের মুখে পতিত হয়
কলকাতা মুম্বাই ছাড়াও ভারতের অন্যান্য শহরগুলোয়ও হিন্দু-মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ে
সেই দাঙ্গায় প্রায় কয়েক হাজার লোক নিহত হয়
মামলার আজকের রায় নিয়ে ভারতে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা না ঘটে সে জন্য দেশজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে
—হিন্দুস্তান টাইমস
সাংসদ তাপসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাংসদ ফজলে নূর তাপসের বিরুদ্ধে করা দুদকের মামলা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট
আজ বৃহস্পতিবার বিকেলে বিচারপতি মো শামসুল হুদা ও বিচারপতি আবুবক্কর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাপসের করা বাতিল আবেদনের ওপর এ রায় দেন
আদালতে তাপসের পক্ষে আইনজীবী মো মেহেদী হাসান চৌধুরী দুদকের পক্ষে মিজানুর রহমান এবং সরকারের পক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল মো বশিরউল্লাহ মামলা পরিচালনা করেন
জানা যায় মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে রাজউকের প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে শেখ ফজলে নূর তাপস মিথ্যা তথ্য দিয়েছেন—এমন অভিযোগে ২০০২ সালের ৭ এপ্রিল তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো মতিঝিল থানায় একটি মামলা করে
এ মামলা বাতিল চেয়ে ওই বছরই হাইকোর্টে আবেদন করেন ফজলে নূর তাপস
এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৫ আগস্ট হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন
একই সঙ্গে কেন মামলাটি বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন
আজ রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট মামলাটি বাতিল করে দেন
যাত্রাবাড়ীতে এক পরিবারের ৩ সদস্যকে জবাই করে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কের ৩৭/১ নম্বর বাড়ির তিন সদস্যকে জবাই করেছে সন্ত্রাসীরা
এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান
আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাড়ির গৃহকর্তা মিজানুর রহমান ৫০
আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে পুলিশ দুই নারীর মরদেহ উদ্ধার করে
মিজানুর রহমান শিল্পপতি ছিলেন
সন্ত্রাসীদের হাতে নিহত দুই নারী হলেন—মিজানুর রহমানের স্ত্রী বীথি রহমান ৪৫ ও মা সুফিয়া বেগম ৬৫
মিজানুরের আত্মীয়স্বজনেরা জানান মিজানুর ওই বাড়ির মালিক
রাতে বাড়ির তিন তলায় ওই তিনজন ঘুমিয়ে ছিলেন
রাতের কোনো একসময় সন্ত্রাসীরা গ্রিল কেটে বাড়িতে ঢুকে তিনজনকে জবাই করে
এতে মিজানুরের মা ও স্ত্রী মারা যান আর তিনি গুরুতর আহত হন
হামলার সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়
তারা আহত মিজানুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়
পরে তিনি আজ বেলা পৌনে ১১টার দিকে  মারা যান
যাত্রাবাড়ী থানার কর্তব্যরত উপপরিদর্শক এসআই কামরুন্নাহার জানান খবর পেয়ে পুলিশ সকাল নয়টার দিকে গিয়ে মিজানুরের মা ও স্ত্রীর লাশ উদ্ধার করে
ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা আজ ভোরের দিকে তাঁদের হত্যা করেছে
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান ঘটনাটি ডাকাতি না অন্য কিছু তা বোঝা যাচ্ছে না
এ বিষয়ে তদন্ত চলছে
সায়েদাবাদে ট্রেন-বাস সংঘর্ষ
৬ লাশ হস্তান্তর ৬ আহতের হাসপাতাল ত্যাগ
রাজধানীর সায়েদাবাদ রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ছয়জনের লাশ আজ বৃহস্পতিবার আদালতের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই তাদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া আহত ১৩ জনের মধ্যে ছয়জন সুস্থ হওয়ায় বাড়ি ফিরে গেছেন
চিকিৎসকেরা জানিয়েছেন অপর আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক না হলেও গুরুতর
গতকাল বুধবার বিকেলে সায়েদাবাদ রেলক্রসিংয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন দুটি বাসকে ধাক্কা দিলে ছয়জন নিহত এবং ১৩ জন আহত হয়
গতিরোধক নির্মাণের দাবিতে ঢাকা-দিনাজপুর মহাসড়কে অবরোধ
রংপুরের তারাগঞ্জ উপজেলার টিকলী বাজারে মিনিবাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত হওয়ার পর ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবিতে স্কুলের শিক্ষার্থী ও  এলাকাবাসী ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল
এতে রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকা পড়েছে
আটকা পড়া গাড়ি ঘোরানোর সময় আরও দুজন পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে
আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে
অবরোধকারীরা জানায় ফাজিলপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সুমী আক্তার আজ সকাল সাড়ে নয়টার দিকে স্কুলে আসার পথে ওই স্থানে একটি মিনিবাসের ধাক্কায় আহত হয়
এর আগে একই স্থানে গত ছয় মাসে তিনজন বাসচাপায় মারা যায়
এর মধ্যে দুজন এই একই বিদ্যালয়ের শিক্ষার্থী
এসব ঘটনার পর এলাকাবাসী ও শিক্ষার্থীরা সেখানে গতিরোধক নির্মাণের দাবি জানালে স্থানীয় প্রশাসন ইতিবাচক আশ্বাস দেয়
কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি
তাই আজকের ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়েছে
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এনামুল হক ও তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাফিউল আলম জানান অবরোধ তুলে নেওয়ার জন্য এলাকাবাসীকে  বোঝানো হচ্ছে
ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৬
ট্রেনটি আসছিল নারায়ণগঞ্জ থেকে
কমলাপুর রেলস্টেশনে পৌঁছাতে আর অল্প সময় বাকি
তখনই ঘটে গেল মর্মান্তিক ঘটনাটি
কমলাপুর রেলস্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে সায়েদাবাদ রেলক্রসিংয়ে দুটি বাসকে ধাক্কা দেয় ট্রেনটি
বাস দুটি গিয়ে পড়ে পাশের ফল ও হালিম বিক্রেতার দোকান আর রিকশার ওপর
ঘটনাস্থলেই মারা যান চারজন
পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়
নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী
আহত ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে
বাসগুলো টিকাটুলি থেকে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল
এর একটি ঢাকা থেকে নারায়ণগঞ্জ ও অন্যটি মিরপুর থেকে যাত্রাবাড়ী রুটে চলাচল করে
দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের মধ্যে বাসযাত্রী ছাড়াও পথচারী ও ঘটনাস্থলে অবস্থানকারী ব্যক্তি রয়েছেন
দুর্ঘটনার পর টিকাটুলি থেকে সায়েদাবাদের দিকে যাওয়া-আসার সড়ক বন্ধ থাকে প্রায় দেড় ঘণ্টা
ট্রেনের চালক ট্রেন ফেলে পালিয়ে যাওয়ার পর রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প চালকের মাধ্যমে ট্রেনটি সন্ধ্যা সাড়ে ছয়টার সময় সরিয়ে নেয়
এরপর যান চলাচল শুরু হয়
প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ ঘটনার জন্য সায়েদাবাদ রেলক্রসিংয়ের লাইনম্যানকে দায়ী করেছেন
লাইনম্যান সময়মতো টিকাটুলির পাশের প্রতিবন্ধক দণ্ড না নামানোয় দুটি বাস রেললাইনের ওপরে উঠে যায়
এ সময় লাইনম্যান সায়েদাবাদের দিকের প্রতিবন্ধক দণ্ডটি ফেলে দেওয়ায় বাসগুলো আর এগোতে পারেনি
